বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪

সাদা মনের মানুষ হতে চায় তানজু



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহ গৌরীপুর মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারি মৃত আব্দুল কাদিরের কন্যা ও গৌরীপুর দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন পত্নির ছোটবোন সুমাইয়া আফরিন তানজু সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে মেধার স্বাক্ষর রেখেছে।  তানজুর মা মমতাজ বেগম একজন আদর্শ গৃহিনী। তানজু সাদা মনের মানুষ হতে চায়। সে এসএসসিতে সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫, ৮ম শ্রেণিতে বৃত্তি ও ৫ম শ্রেণিতেও বৃত্তি লাভ করে। তার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া রঙিনচর গ্রামে। তানজু সকলের দোয়া প্রত্যাশী।

গৌরীপুরে জমিসংক্রান্ত বিরোধে বাড়ী ঘরে হামলা ভাংচুর আহত-১/ হামলার স্বীকার যুবক গ্রেফতার



কমল সরকার,গৌরীপুর ।।
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রতিপক্ষ  অপর প্রতিপক্ষের বাড়ী-ঘরে হামলা চালিয়ে  ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ সময় হামলাকারীদের অস্ত্রাঘাতে ১ জন গুরুতর আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে (১৪ আগষ্ট) বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরের পশ্চিম ভালুকা গ্রামে। জানা গেছে, জমি জমা সংক্রামত্ম বিরোধের জের ধরে ল্লেখিত এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে মজিবুর (৪৫) আঃ গনি (৪০),তাজু (৩৫),মজিবুরের ছেলে রাসেল (২২),রাজিব (১৮),আঃ গনির ছেলে রুবেল (২০) ঘটনার দিন সকালে দেশিয় অস্ত্র নিয়ে মৃত দুলাল শেখের ছেলে হেলাল উদ্দিন (৪০),খোকন (৩০) ও দবির শেখের ছেলে কাদীর শেখের বাড়ী-ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় কাদির শেখ ফেরাতে গেলে তাকে রামদা দিয়ে কুপিয়ে  গুরুতর আহত  করা হয়। আহত কাদির শেখকে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে  ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।  খবর পেয়ে গৌরীপুর থানার এসআই মঈন উদ্দিন ঘটনাস্থলে হামলাকারীদের না পেয়ে হামলার স্বীকার খোকন নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এ গ্রেফতারের ঘটনাটি জনমনে চরম ক্ষোভের সুষ্টি করেছে

বুধবার, ১৩ আগস্ট, ২০১৪

গৌরীপুরে ভোটার প্রনয়ন কার্যক্রম পরিদর্শনে ইসি



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোঃ জাবেদ আলী।
তিনি উপজেলার রামগোপালপুর ইউনিয়ন পরিষদে ভোটারের ছবি উত্তোলন, নাম ও ঠিকানা, স্বাক্ষর সংগ্রহকালে তা প্রত্যক্ষ করেন। প্রত্যক্ষকালে তিনি নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে সকলের সহযোগিতা কামনা করেন ও দায়িত্বরত কর্মকর্তাদের নির্ভুল ভোটার তালিকা প্রনয়নে অতি মনোযোগী থাকার নির্দেশ দেন। পরে তিনি উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শনকালে ভবনের সামনে ঔষুধি বৃক্ষ নিমগাছের চারা রোপন করেন। ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ মোঃ খুরশিদ আনোয়ার, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর-রে-শাহওয়াজ, ময়মনসিংহ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুম আলী বেগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশিকুর রহমান সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম মুছা, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম শিকদার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও এনজিও কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন