বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০১৪

গৌরীপুরে জাতীয় পতাকা নিয়ে শিক্ষক দম্পতির কান্ড

কমল সরকার,গৌরীপুর ।।
  1. ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সরাদেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সকল সরকারী,বেসরকারী প্রতিষ্টানে জাতীয় পতাকা  উত্তোলন ও সঠিক সময়ে নামানো হলেও  উপজেলার সদর ইউনিয়নের এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি ও গভীর রাত পর্যন্ত শিক্ষক সমিতির কার্য়ালয়ের পতাকা হয়নি নামানো । উভয় ঘটনার জন্য দায়ী প্রভাবশালী  এক শিক্ষক দম্পতি।
  2. জানা গেছে, গৌরীপুর উপজেলার সদর ইউনিয়নের কোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যায়লের প্রধান শিক্ষক নাছরিন সুলতানার স্বামী  পৌর শহরের সূরর্যবালা সরকারী প্রাধমিক বিদালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন। ওই শিক্ষক দম্পতি জেলা শহরে বাসা নিয়ে বসবাস করেন। তাই স্বাধীনতা দিবসে প্রধান শিক্ষক নাছরিন সুলতানার স্কুলে জাতীয়  পতাকা টানানো হয়নি।  আবার শিক্ষক সমিতির সভাপতি স্বামী আমজাদ হোসেনের শিক্ষক সমিতির কার্যালয়ে উঠানো পতাকা গভীর রাত পর্যন্ত হয়নি নামানো।  খোঁজ নিয়ে জানা গেছে ওই শিক্ষক দম্পতি ক্ষমতাসীন দলের সমর্থক হওয়ায় দুটি বিদ্যালয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন অনিয়ম চলে আসলেও ভয়ে কেউ এর প্রতিবাদ করে না। অভিযোগ উঠেছে এই শিক্ষক দম্পতি গৌরীপুরে শিক্ষকতা করলেও থাকেন ময়মনসিংহ শহরে । তাই প্রায় প্রতিদিন বিদ্যালয়ে তাদের উপস্থিতি থাকে অনিয়মিত। সকাল ৯টার স্থলে তারা স্কুলে আসেন দপুর ১২টা থেকে-১টায়। আবার বাসায় ফেরার তাগিদে ২টায় স্কুল ত্যাগ করেন তারা। এই হলো তাদের নিয়মিত রুটিন। ওই শিক্ষক দম্পতি জেলা শহরে অবস্থান করার কারনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে  প্রধান শিক্ষক নাছরিন সুলতানার বিদ্যালয় কোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। আবার শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক স্বামী আমজাদ হোসেনের সমিতির কার্যালয়ে উঠানো পতাকা সঠিক সময়ে নামানো হয়নি। যা গভীর রাত পর্যন্ত টানানো ছিল। এ ব্যপারে জানার জন্য ওই দম্পতির মোবাইলে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর-রে-শাহওয়াজ কে উভয় বিষয়টি অবহিত  করা হয়েছে।

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০১৪

গৌরীপুরে বাতিলকৃত ৩ ভোট কেন্দ্রে ২৭ মার্চ পুনঃনির্বাচন

কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরে ১৫ মার্চ অনুষ্ঠিত ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই  ব্যালট পুড়িয়ে ফেলা ও কেন্দ্র ভাংচরের ঘটনায় স্থগিত হওয়া শালীহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পল্টিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৭ মার্চ পুনঃনির্বাচনের ঘোষনা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী রিটার্নিং অফিসার দূর-রে-শাহওয়াজ জানিয়েছেন, চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাপ্ত ভোটে পার্থক্য না থাকায় উল্লেখিত ৩ কেন্দ্রে শুধুমাত্র পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পুনঃনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, স্থগিত হওয়া ৩ ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৬ হাজার ১২৬ জন। ১৫ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি’র প্রার্থী  আহম্মেদ তায়েবুর রহমান ( দোয়াত কলম ) ৫১ হাজার ৬শ ৫০ ভোট পেয়ে অগ্রগামী রয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দি হচ্ছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরীফ হাসান অনু। তিনি পেয়েছেন ৩৪ হাজার ৩শ ৮৯ ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাবেয়া ইসলাম ডলি (হাঁস) ৬৭ হাজার ৫শ ৪০ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকতম প্রতিদ্বন্দি হচ্ছে বিএনপি সমর্থিত প্রার্থী তানজিন চৌধুরী লিলি। তিনি পেয়েছেন ৩৭ হাজার ৬শ ৭৯ ভোট। ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হক (তালা) ৪৩ হাজার ৫৯৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি হচ্ছেন বিএনপি সমর্থিত প্রার্থী যুবদল নেতা জিয়াউল আবেদিন জিলু (টিউবওয়েল)। তিনি  পেয়েছেন ৩৯ হাজার ৮৫ ভোট। কিন্তু অগ্নিসংযোগ, ব্যালট বক্স ছিনতাই, ভোট কেন্দ্রে ভাংচুর ও ব্যালট পেপার পুড়িয়ে দেয়ার অভিযোগে ৩টি কেন্দ্রের ভোটগ্রহন স্থগিত  হওয়ায় ভোট পার্থক্যে  পুরুষ ভাইসচেয়ারম্যান পদের বিজয়ী ঘোষনা অমিমাংসিত থেকে যায়। ফলে স্থানীয় প্রশাসন ওইদিন  গননায়  প্রাপ্ত  ভোট ফলাফলের লিখিত  ঘোষনা  দিয়েছিলেন।

ব্যাংক কর্মকর্তার পোষ্টিং সই জাল করে ।। গৌরীপুর জনতা ব্যাংকের ১৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

কমল সরকার,গৌরীপুর।।
ময়মনসিংহের গৌরীপুর জনতা ব্যাংক এসি শাখার  ২ ব্যাংক একাউন্টের চেকে ব্যাংক কর্মকর্তার চেক পোষ্টিং সই জাল করে একাধিক চেকের মাধ্যমে ১৩ লক্ষ টাকা  হাতিয়ে নিয়েছে  প্রতারক চক্র। ঘটনাটি  ধরা পরার পর বুধবার সংশ্লিষ্ট ব্যাংক কর্র্র্তৃপক্ষ তরিগড়ি করে ধার-দেনায় ব্যাংকের হিসেব ঠিক করলেও  শেষ মেষ বিষয়টি আর ধামা-চাপা দিতে পারেনি। সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের সূত্রে জানা গেছে মঙ্গলবার  (১৮ মার্চ)  সারা দিন স্বাভাবিক লেন দেন শেষে সন্ধ্যায় হিসেব মিলাতে গিয়ে ১৩ লক্ষ টাকার গড়মিল ধরা পড়ে। একপর্যায়ে পেমেন্ট চেক হিসেব করে দেখা যায় আবুল কালাম হিসাব নং-১৬২২২ ও মোঃ কামাল হিসাব নং-১৬২৩৭ থেকে ৭টি চেকে ১৩ লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে। কিন্তু উল্লেখিত হিসাব নং-দুটিতে সর্বমোট টাকা জমা রয়েছে মাত্র ৪ হাজার। ব্যাংক কতৃপক্ষ  ঘটনা ধামা চাপা দিতে রাত থেকে ধার-দেনা করে বুধবার সকাল পর্যন্ত সমুদয় টাকা ব্যাংকে জমা দিয়েছেন। ততক্ষনে বিষয়টি শহরময় চাউর হয়ে পড়ে। ব্যাংকে ছুটে যায় স্থানীয় সাংবাদিকরা। এ সময় ব্যাংক ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন বিষয়টি নিজেদের পকেটের টাকায় মিমাংসা করা হয়েছে। এদিকে  টাকা উত্তোলনের চেক পোষ্টিং কর্মকর্তা আব্দুল কদ্দুস জানিয়েছেন, ঘটনার দিন তার হাত দিয়ে বড় অংকের কোন চেক নগদ পেমেন্টের জন্য পোষ্টিং দেয়া হয়নি। তিনি বলেছেন তার পোষ্টিং সই ও আনুসাঙ্গিক সিল জাল করে প্রতারক চক্র টাকা তুলে নিয়ে গেছে। ঘটনা তদন্তে ময়মনসিংহের  জনতা ব্যাংকের জেলা যোনাল ও বিভাগীয় অফিসের  টিম   গৌরীপুর জনতা ব্যাংক পরিদর্শন করেছেন। এ নিয়ে জনতা ব্যাংক গ্রাহকদের মাঝে আতংক বিরাজ করছে।

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০১৪

গৌরীপুরের পল্লীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি



  • কমল সরকার,গৌরীপুর :
  • ময়মনসিংহের গৌরীপুর  উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের এক গৃহস্থবাড়ীর গোয়াল ঘরে  (১৭মার্চ) সোমবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি গবাদি পশু জীবন্তদগ্ধ ও বীজ আলু,গম,ধান অন্যান্য মালামাল ভস্মিভুত হয়ে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে। ঈশ্বর গঞ্জের ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌছার আগেই উল্লেখিত পরিমান টাকার ক্ষয়ক্ষতি হয় বলে বাড়ীর মালিক জানিয়েছেন। জানা গেছে ওইদিন রাত সাড়ে ১২টার দিকে উল্লেখিত গ্রামের গৌরীপুর সরকারী কলেজের সাবেক ভিপি হাবিবুল্লাহ’র বাড়ীর গোয়াল ঘরে মশা তাড়ানোর  আগুনের ধোঁয়া থেকে  অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। এ  সময় বাড়ীর লোকজন ঘুমিয়ে ছিল। বাধাহীন আগুনের লেলিহান শিখা গোয়াল ঘর গ্রাস করে মহুর্তেই পাশ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে জীবন্তদগ্ধ হয়ে মারা যায় ২টি ৯ মাসের পোয়াতি বকনা গাভী,১টি ষাড় গরু,১টি ছাগল, সম্পুর্ন ভস্মিভুত হয় ৪০ মন বীজ আলু, ধান গম,খড় ও অন্যান্য সামগ্রী। খবর পেয়ে ঈশ্বর গঞ্জের ফায়ার ব্রিগেড ঘটনা স্থলে পৌছার আগেই আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যায় গবাদীপশুসহ প্রায় ৮ লক্ষাধিক টাকার মালামাল।         












গৌরীপুরে ক্ষমতাসীন দলের নির্বাচনোত্তর সহিংসতা।। সেনাবাহিনী,বিজিবি ও পুলিশী টহল জোরদার

কমল সরকার,গৌরীপুর :
ময়মনসিংহের গৌরীপুর ১৫ র্মাচ ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনোত্তর সহিংসতায় ১জন আহতসহ বাড়ী-ঘর ,ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে।  পরিস্থিতি নিয়ন্ত্রনে শহরে সেনা সদস্য,বিজিবি ও পুলিশী টহল জোরদার করা হয়েছে।
জানা গেছে,উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ( ১৬মার্চ) সন্ধ্যায় উপজেলার ডৌহাখলা ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আবু সাঈদ মাষ্টার (৪৫)’র উপর  একদল সন্ত্রাসী হামলা করে ব্যাপক মারধর করে।  গুরুত্বর আহত অবস্থায় তাকে প্রথমে গৌরীপুর স্ব্যাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একইদিন রাতে আ’লীগের বিজিত চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভীর সমর্থকরা দলের অপর বিজিত চেয়ারম্যান প্রার্থী শরিফ হাসান অনুর কর্মী ও সমর্থকদের ধাওয়া করে। এ সময় হামলাকারীরা ছাত্রলীগ নেতা সোমনাথ সাহার বাসা ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বিধূ ভূষন দাসের ছেলে শ্যামল ভূষন দাসের ফার্মেসীতে  হামলা চালিয়ে ভাংচুর করে। এ ঘটনায় শরিফ হাসান অনুর সমর্থকরা পাল্টা প্রতিরোধ গড়ে তুললে স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রনে  রাতেই শহরে সেনাবাহিনী,বিজিবি ও পুলিশী টহল জোরদার করে। এ ঘটনার প্রতিবাদে (১৭মার্চ) সোমবার দুপুরে অনুর সমর্থনকারী আওয়ামী লীগ নেতা-কর্মীরা শহরে বিশাল এক বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ করেছে। এতে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ,সাধারন সম্পাদক বিধূ ভূষন দাস,যুগ্ম সাধারন সম্পাদক ম নুরুল ইসলাম,ইকবাল হোসেন জুয়েল, কেন্দ্রীয় যুবলীগ নেতা আবু কাউসার চৌধুরী রন্টি,গৌরীপুর সরকারী কলেজের সাবেক ভিপি হাবিবুল্লাহ,ছাত্রলীগ নেতা মশিউর রহমান কাউসার, সাবেক পৌর মেয়র শফিকুল ইসলাম হবি,উপজেলা চেয়ারম্যার প্রার্থী শরিফ হাসান অনু,আ’লীগ নেতা আঃ মুন্নাফ প্রমুখ।
একই দিন বিকালে বঙ্গবন্ধুর ৯৫তম জন্মদিন উপলক্ষে সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর আওয়ামী লীগ শহরে পৃথক মিছিল ও সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন পৌর আ’লীগের সাধারন সম্পাদক রৌশন সারোয়ার সজির,আ’লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন,অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই আহাম্মদ উল্লাহ,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর মোফাজ্জল হোসেন খান,পৌর কাউন্সিলর আঃ কাদির প্রমুখ।

রবিবার, ১৬ মার্চ, ২০১৪

বাড়ী ফেরা হলো না----।। গৌরীপুরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিপনের

  1. কমল সরকার, গৌরীপুর।।
  2. আর বাড়ী ফেরা হলো না গৌরীপুর কৃষি সম্প্রসারন বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা রিপন কুমার দত্তের। রিপন কুমার দত্ত ১৫ মার্চ ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলেজ কেন্দ্রের সহকারি প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন শেষে লাশ হয়ে বাড়ী ফিরেছে। নির্বাচনী কর্মকান্ড শেষ করে মটর সাইকেল যোগে বাড়ী ফেরার পথে নান্দাইল চৌরাস্তায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে রিপন কুমার দত্তের (৩৪) ঘটনা স্থলেই মৃত্যু হয়।্ মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছোট কন্যা সন্তান ও অসংখ্য সহকর্মী গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর সংবাদে নান্দাইল উপজেলার বেলতৈল নিজ গ্রামবাসী ও পরিবার, গৌরীপুর উপজেলা কৃষি অফিসের সহকর্মী ও নান্দাইলের আতœীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। রোববার (১৬মার্চ) দুপুরে স্থানীয় শ্বশানে তার মৃতদেহের সৎকার করা হয়েছে। এ সময় গৌরীপুরের ইউএনও সহকারি রির্টানিং অফিসার দূর-রে-শাহওয়াজ, ময়মনসিংহ কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক সমির কুমার সরকার, উদ্যানতত্ত্ব বিশেষজ্ঞ ড. জে.সি প-িত, গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ, ময়মনসিংহ ডিকেআইবি’র সভাপতি সিদ্দিকুল আলম, গৌরীপুর ডিকেআইবির সভাপতি আনিছুর রহমান, প্রেসকাব প্রতিনিধি যুগান্তরের সাংবাদিক মোঃ রইছ উদ্দিন ও তার কর্মস্থলের কৃষি অফিসের কর্মকর্তা-সহকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখিত গ্রামের মৃত জিতেন্দ্র চন্দ্র দত্তের ৪ ছেলের মাঝে ছোট ছেলে রিপন ২০০৪ সনে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে প্রথমে কিশোরগঞ্জ জেলায় পরে গৌরীপুর হর্টিকালচার সেন্টারে ও মৃত্যদিন পর্যন্ত গৌরীপুর কৃষি অফিসে উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে গেছেন।  রিপনের অকাল মৃত্যুতে সাবেক স্বাস্থ্যপ্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পি, ময়মনসিংহের জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী, গৌরীপুর প্রেসকাব সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্ট, সাবেক সভাপতি কমল সরকার, সাধারন সম্পাদক এইচ এম খায়রুল বাশার গভীর শোক প্রকাশ করে মৃতের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

গৌরীপুরে বিএনপি প্রার্থী বেসরকারীভাবে চেয়ারম্যান নির্বাচিত

  1. কমল সরকার,গৌরীপুর  ।।
  2. ১৫মার্চ অনুষ্ঠিত ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আহম্মেদ তায়েবুর রহমান হিরন ( দোয়াত-কলম) বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৫১হাজার ৬শ ৫০। তার নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শরীফ হাসান অনু (আনারস) ভোট পেয়েছেন ৩৪ হাজার ৩শ ৮৯। ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সানাউল হক (তালা) ভোট পেয়েছেন ৪৩ হাজার ৫শ ৯৪। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি সমর্থিত প্রার্থী জিয়াউল আবেদীন জিলু (টিউবওয়েল) ভোট পেয়েছেন ৩৮ হাজার ৯শ ৮৫। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬৭ হাজার ৫শ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাবেয়া ইসলাম ডলি (হাঁস)। তার নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি সমর্থিত প্রার্থী (কলসি) তানজিন চৌধুরী লিলি ভোট পেয়েছেন ৩৭ হাজ্রা ৬শ ৭৯। এদিকে নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই ও পুড়িয়ে ফেলার ঘটনায় উপজেলার সহনাটি ইউনিয়নের পল্টিপাড়া, ভালুকাপুর ও  গৌরীপুর ইউনিয়নের শালিহর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র স্থগিত ঘোষনা করা হয়। এতে ভাইস চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।