সোমবার, ৯ জুন, ২০১৪

গৌরীপুরে সাপ্তাহিক রাজগৌরীপুরের প্রকাশনা উৎসব



কমল সরকার,গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৮ জুন) সাপ্তাহিক রাজগৌরীপুর নামক সংবাদপত্রের  প্রকাশনা উৎসব ও কার্যালয় উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকাশনা উৎসব ও কার্যালয় উদ্বোধন  করেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এম.পি। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক কোওয়াছিম উদ্দিন, জাতীয় পার্টির সাবেক সভাপতি নূর মোহাম্মদ ফকির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রমিজ উদ্দিন স্বপন, কিল্লা বোকাইনগর ফাযিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ ছায়েদুল হক,সাপ্তাহিক গৌরীপুর বার্তার সম্পাদক-প্রকাশক ম. নুরুল ইসলাম, গৌরীপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি আলী হায়দার রবিন, সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক এইচ এম খায়রুল বাশার,সাংবাদিক মোঃ রইছ উদ্দিন, মশিউর রহমান কাউসার, রির্পোটার্স ক্লাবের সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারণ সম্পাদক আরিফ আহম্মেদ, সাপ্তাহিক রাজগৌরীপুর পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি আজম জহিরু ইসলাম, সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, প্রকাশক আবু কাউছার চৌধুরী রন্টি, নির্বাহী সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, বার্তা সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

বৃহস্পতিবার, ৫ জুন, ২০১৪

গৌরীপুরে মুক্তিযোদ্ধা সংসদ নিবার্চনে কমান্ডার রহিম- ডেপুটি কমান্ডার নাজিম



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন (৪জুন) বুধবার স্থানীয় পাইলট বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ৮ থেকে বিকাল ৪টা পর্যমত্ম  ভোটগ্রহন অনুষ্টানে ২৪৬ জন মুক্তিযোদ্ধা  তাদের গোপন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও নাজিম উদ্দিন পরিষদের (ঘোড়া প্রতিক) পূর্ন প্যানেল  জয়লাভ করে। কমান্ডার পদে আব্দুর রহিম (যুদ্ধাহত)  ১২৩ ভোট ও ডেপুটি কমান্ডার নাজিম উদ্দিন ১১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। এ ছাড়া  সাংগঠনিক পদে মোঃ তোফাজ্জল হোসেন ১২৪ ভোট,পুর্নবাসন,সমাজ কল্যান-শহীদ ও যুদ্ধাহত পদে একে এম রিয়াজুল ইসলাম ১১৮ ভোট, তথ্য ও প্রচার সম্পাদক পদে নুরম্নল আমিন ১২১ ভোট, অর্থ সম্পাদক পদে মোঃ আব্দুল  মান্নান ১১৬ ভোট, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আব্দুল গনি ১১৭ ভোট, দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে আমিনুল ইসলাম খান ১১৬ ভোট, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক পদে আব্দুল মজিদ ১১৬ ভোট, কার্যকরী সদস্য আব্দুল খালেক ১১৬ ভোট ও ফজলুল হক ১১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ।

ময়মনসিংহের গৌরীপুরে আনুপাতিকহারে কাঁঠালের ফলন না হলেও কিছু কিছু কাঁঠাল গাছে  গত বছরের তুলনায় আশানুরুপ ফলন হয়েছে----

গৌরীপুরে নির্মিত হচ্ছে দেশের অনন্য স্থাপনা বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার মুরাল


সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর  পরিকল্পনা 
ও অর্থায়নে 
কমল সরকার.গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুরে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এম,পি’র নিজ উদ্যোগ পরিকল্পনা ও নিজ অর্থায়নে  নির্মিত হচ্ছে দেশের অনন্য স্থাপনা বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার নজর কাড়া মুরাল। উপজেলা শহরের মধ্যেখানে জমিদার আমলের পামবীথি সড়কের জোড়া পুকুর পাড়ে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ বিজয়-৭১ সংলগ্ন  স্থানের ৮শ স্কয়ার ফুট এলাকা জুড়ে প্রায় ৮ মাস ধরে চলছে বঙ্গবন্ধুসহ জাতীয়  ৪ নেতার মুরাল স্থাপনের কাজ। ইতোমধ্যে নির্মানের ৯০ ভাগ কাজ সম্পন্ন হয়ে গেছে। বাকী  রয়েছে শুধু  পোলিশ,ধোয়া-মুছা আর লাইট ফিটিং। পিতলের তৈরী চকচকে সোনালী রং করা মুজিব নগর সরকারের ভারপ্রাপ্ত অস্থায়ী রাষ্ট্রপতি  সৈয়দ নজরম্নল ইসলাম, প্রধান মন্ত্রী তাজ উদ্দিন আহাম্মদ, স্বরাষ্ট্র মন্ত্রী এইচ এম কামরুজ্জামান, ও অর্থ মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলীর মুরালের মাঝখানে একটু বড় আদলে বসানো হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  দৃষ্টিনন্দন মুরালমুরালের পিছনের দেয়াল পিতলের পাত দিয়ে বাঁধানোসহ মুর বেদীর ধাপ গুলো পিতল পাতে মোড়ানো হয়েছে।  তা ছাড়া মুল বেদীতে উঠার সিড়ি গুলো কার্নিস পিতল পাত দিয়ে মুড়িয়ে বাঁধানো হয়েছে সোনালী রংয়ের দামী টাইলসে। ৪ ফুট কংক্রিটের পিলার করে তাতে কারুকাজ মন্ডিত ষ্টীলের গ্রীল  দিয়ে  তৈরী করা হয়েছে চার পাশের প্রাচীর। মুরালের সন্মুখের কংক্রিট মেঝে রঙিন লতা-ফুল-গুল্ম  অংকিত করে মৃসন মোজাইক  করা হয়েছে। দর্শনার্থীদের  যাতায়াতের জন্য বাম পাশ ও মুরালের সন্মুখের প্রাচীরে রাখা হয়েছে স্টীলের নকশী করা দুটি টানা গ্রীল গেট। ২০ ফুটের  ৪টি ও ৪ ফুটের ১০টি কংক্রিটের পিলারের উপর বসানো হয়েছে সুদৃশ্য সোনালী বক্সের মাঝে ইলেকট্রিক লাইট। রাতে জরুরী বিদ্যুতের জন্য স্থাপন করা হয়েছে  সৌর বিদ্যুত প্ল্যান্ট । তাছাড়া ৫ নেতার মুরালের ডান পাশে রয়েছে মুক্তিযুদ্ধের সাত বীরশ্রেষ্ট’র পাথরে খোদাই করা যৌথ ভাস্কর্য। এ ছাড়াও  নির্মানকারীরা মুরালের সৌন্দর্য বৃদ্ধির জন্য আরো নতুন নতুন বিষয় বস্ত্ত সংযোজনের চিন্তা-ভাবনা করছেন। তাই অবকাঠামো নির্মান ও মুরাল স্থাপন শেষে এখন চলছে  শুধু সৌন্দর্য বর্ধনের কাজ। মুরাল নির্মান কাজ সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এর পরও  ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি নিজে প্রতিদিন নির্মান কাজের তদারকি করে  যাচ্ছেন। মুরাল নির্মান  বাস্তবায়ন কমিটির সভাপতি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ম. নুরুল ইসলাম, ও সদস্য সোমনাথ সাহা জানিয়েছেন, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এম,পি’র নিজ পরিকল্পনা ও অর্থায়নে এই দৃষ্টিকাড়া স্থাপনাটি নির্মিত  হচ্ছে।  জানা গেছে,মুরালটি স্থানে ব্যয় হবে প্রায় ২ কোটি টাকা। এ ক্ষেত্রে সমগ্র দেশের  মাঝে অনন্য স্থাপনা হিসেবে এ মুরালটি দেশী-বিদেশী পর্যটকদের আকৃষ্ট করবে এ কথাটি নিঃসন্দেহে  বলা যায়। আগামী আগষ্ট মাসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ মুরালটি  উদ্বোধন করবেন বলে উদ্দ্যোক্তা আশা পোষন করছেন।

মঙ্গলবার, ৩ জুন, ২০১৪

গৌরীপুরে ভাষা সৈনিক ডাঃ সোবহানের ৩য় মৃত্যু বার্ষিকী পালিত



কমল সরকার,গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বর্ষীয়ান আওয়ামী রাজনীতিবিদ, আজীবন বঙ্গবন্ধু সৈনিক, ময়মনসিংহের উত্তর জনপদের ভাষা আন্দোলনের অন্যতম বীর সেনানী, মুক্তিযুদ্ধের সংগঠক, গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম এ সোবহানের ৩য় মৃত্যুবাষিকী  (৩জুন) মঙ্গলবার বিভিন্ন অনুষ্টানের মধ্য দিয়ে পালন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগের উদ্যোগে মরহুমের কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ-দোয়া মাহফিল ,আলোচনা সভা ও দরিদ্র ভোজের আয়োজন করাসহ পরিবারের পক্ষ থেকেও নানান কর্মসূচী গ্রহন করা হয়েছে বলে মরহুমের ছোট ছেলে সাদেকুর রহমান সেলিম প্রতিনিধিকে জানিয়েছেন। ডাঃ সোবহান   বায়ান্নের ভাষা আন্দোলন, উনসত্তরের গনঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধ, নববই এর সৈরাচার বিরোধী আন্দোলনসহ  দলের পক্ষে বিভিন্ন  আন্দোলনে অগ্রনী ভুমিকা রেখেছেন। তাছাড়া ভাষা আন্দোলন ও  জীবদ্দশায় আওয়ামী রাজনীতির কারনে  তিনি  বেশ কয়েকবার কারাভোগ করেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে তিনি অত্যমত্ম নিষ্ঠার সাথে দায়িত্ব পালনসহ মৃত্যুর কিছুদিন আগেও তিনি মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।

গৌরীপুরে পৌর ছাত্রলীগের কমিটি গঠন



 কমল সরকার,গৌরীপুর  ।।
ময়মনসিংহের গৌরীপুরের পৌর ছাত্রলীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকরাম হোসেন খান মামুন ও সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেন খান স্বাক্ষরিত কমিটিতে উত্তম কুমার সরকারকে সভাপতি, মোঃ উমর ফারুককে সাধারন সম্পাদক,শাহিনুর রহমান শাহিনকে সাংগঠনিক সম্পাদক,মোঃ রিপনকে প্রচার সম্পাদক  ও হাইয়ূল ইসলামকে দপ্তর সম্পাদক  করা হয়। তার মাঝে  জনকে সহ-সভাপতি,৩ জন যুগ্ম-সম্পাদক ও ২ জনকে সহ-সাংগঠনিক করে  ৪২ সদস্য বিশিষ্ট কমিটি’র অনুমোদন দেয়া হয়েছে।




গৌরীপুরে ওসির বিদায় অনুষ্টান
ময়মনসিংহের গৌরীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হামিদুল ইসলামকে বিদায়  সংবর্ধনা  দেয়া হয়েছে। (২ জুন) সোমবার দুপুরে থানা অডিটরিয়ামে  আয়োজিত ওসির বিদায় অনুষ্টানে সহকারী পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সালাউদ্দিনের সভাপতিত্বে এস আই আমিনুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন ওসি (তদন্ত) খলিলুর রহমান,এস আই তাজ উদ্দিন,আলমগীর হোসেন,এ এস আই হারম্নন উর রশিদ প্রমুখ। আলোচনা সভা শেষে নবযোগদানকারী ওসি মোহাম্মদ আলী শেখকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়

গৌরীপুরে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপিত



কমল সরকার,গৌরীপুর ||
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় (৩জুন) মঙ্গলবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১২৪ তম তিরোধান দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার পৌর শহরের কালিখলাস্থ লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরে দিনব্যাপী অনুষ্ঠানের মাঝে ছিল প্রভাতী কীর্তন, পূজার্চনা, গীতাপাঠ, মহাসাধকের উদ্দ্যেশে ভক্তদের মোমবাতি-আগরবাতি প্রজ্জলন,অঞ্জলী প্রদান ও লোকনাথ ভক্তদের মাঝে বাল্যভোগ ও রাজভোগের প্রসাদ বিতরণ। এ ছাড়া সন্ধ্যায়  ছিল ভক্তিমুলক গান ও লোকনাথ ব্রহ্মচারীর জীবনবৃত্তামত্ম পাঠের অনুষ্ঠান। এতে শত শত  ভক্ত নারী-পুরম্নষ শ্রোতা অংশ নেন। এ উপলক্ষে মন্দির আঙ্গিনায়  বসেছিল এক বিশাল মিলন মেলা। সার্বিক আয়োজনে ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী অজিত মোদক, সহসভাপতি- কমল সরকার, সাধারণ সম্পাদক  প্রদীপ ঘোষ, কোষাধ্যক্ষ রঞ্জন পাল, লোকনাথ সেবক ভজন চন্দ্র শীল,কাশীনাথ চৌহান,দিলিপ সরকার, সুকন সাহা,সুমন কুমার বিশ্বশর্মা,জীবন সাহা, রতন কুমার সাহা, বিকাশ সরকার, শুকলাল দাস, কানু সরকার, কমল চন্দ্র সরকার প্রমুখ।