- কমল সরকার,গৌরীপুর ।।
- ময়মনসিংহের গৌরীপুর অফিসার্স কাবের উদ্দ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠন সানের সহযোগীতায় (২৩ ডিসেম্বর) সোমবার শীতার্থ এতিমখানা, মাদ্রাসা ছাত্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন দুপুরে সহনাটি ইউনিয়নের মানিক রাজ করফুলেরন্নেছা এতিম খানা ও মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে শীত বস্র বিতরন করেন। একইদিন সন্ধ্যায় পৌর শহরের হরিজন পল্লীর ২৫ পরিবার ও গৌরীপুর রেলওয়ে জংশনের ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। এ সময় উপজেলা ত্রান কর্মকর্তা তাজুল ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফয়জুল ইসলাম,উপজেলা ত্রান কর্মকর্তার সুপার ভাইজার সৈকত জামিল, স্বেচ্ছা সেবী সংগঠন সানের চেয়ারম্যান আবুল ফজল মোহাম্মদ হীরা, নির্বাহী পরিচালক এইচএম খাইরুল বাশার, পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, সাংবাদিক কমল সরকার, কাজী আব্দুল্লাহ আল-আমিন, শেখ বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩
গৌরীপুরে এতিমখানা ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরন
গৌরীপুর ডাঃ মুকতাদির চক্ষু হাসপাতালে দশ বছর পুর্তিতে // ৩৭ তম বিনামুল্যে চক্ষু শিবিরের উদ্বোধন
- কমল সরকার,গৌরীপুর ।।
- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের ডাঃ মুকতাদির চক্ষু হাসপাতালের ১০ বছর পুর্তি উপলক্ষে (২৩ ডিসেম্বর) সোমবার আনুষ্ঠানিকভাবে ৩৭তম সপ্তাহ ব্যাপী বিনামুল্যে ৫শ রোগীর চক্ষু পরিচর্যা,ফ্যাকো সার্জারীর মাধ্যমে ল্যান্স সংযোজন ও সেলাইবিহীন ছানি অপারেশনের উদ্ভোধন করা হয়েছে। চক্ষু শিবিরের চিকিৎসা সেবায় রয়েছেন ডাঃ একে এম মুকতাদির, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনষ্টিটিউটের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ এ এইচ এম এনায়েত হোসেন, কনসালটেন্ট ডাঃ মাশরুফা, ডাঃ মালিহা শারমিন, ডাঃ মোতাহারুল সাদাত প্রমুখ। হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন, যাকাতের টাকায় এই চক্ষু শিবির পরিচালিত হওয়ার কারনে দরিদ্র রোগীদের অগ্রাধিকার দেয়া হচ্ছে। এ চক্ষু শিবিরে হাসপাতালের টিকিট বাবদ ৫০ টাকা ব্যাতিত রোগীদের থাকা, খাওয়াসহ ছানি অপারেশনের জন্য আর কোন ফি নেয়া হচ্ছে না। উল্লেখ্য বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডাঃ মুকতাদির ২০০৪ সনে উপজেলার নিজগ্রাম নয়াপাড়ায় নিজস্ব অর্থায়নে গড়ে তুলেন ডাঃ মুকতাদির আধুনিক চ্ক্ষু হাসপাতাল। তার আগে তিনি ১৯৭৭ সাল থেকে সর্বমোট এ নিয়ে ৩৭টি বিনামুল্যে চক্ষু শিবির করে প্রায় ১৫ হাজার রোগীর চক্ষু পরিচর্যা,অপারেশন ও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বিনামুল্যে প্রাইভেট চিকিৎসা সেবা দিয়েছেন ২ লক্ষাধিক চোখের রোগীকে। হাসপাতাল প্রতিষ্ঠার পর এ হাসপাতালে ১০টি বিনামুল্যে চক্ষু শিবির করে প্রায় ৭ হাজার রোগীর চোখের ছানি অপারেশন,ল্যান্স সংযোজন ও দরিদ্র রোগীদের মাঝে পর্যান্ত পরিমানে ওষুধ বিতরণ করা হয়েছে। তা ছাড়া এ হাসপাতালে প্রতি তিন মাস পর পর স্বল্প মুল্যে ১শ দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন ও ল্যান্স সংযোজনের ব্যবস্থা করেছেন হাসপাতালের পরিচালক প্রফেসর ডাঃ একে এম মুকতাদির।
রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৩
গৌরীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
- কমল সরকার,গৌরীপুর।।
- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূইয়া (জুয়েল),সাধারন সম্পাদক হাব্বিুর রশিদ হাবিব ও ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম চেীধুরী (আবেদ)সহ ১৮ দলিয় গ্রেফতার কৃত সকল নেতা কর্মীদের মুক্তির দাবীতে (২২ ডিসেম্বর) রবিবার সকালে গৌরীপুর উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে প্রতিবাদ সমাবেশ করেছে। উক্ত প্রতিবাদ সমাবেশে গ্রেফতারকৃতদেরে মুক্তিসহ ৮৩ ঘন্টা অবরোধ সফলের আহবান জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদল নেতা শাহ ওবায়দুল্লাহ সুমন, রাশার, মোস্তফা, সুজন, সোহেল, পৌর ছাত্রদলে নেতা তাজিজুল ইসলাম রাঙ্া, নুর মোহাম্মদ মামুন, আবিদ হাসান রাহাত, আনু, জামাল, আল-আমিন, কলেজ ছাত্রদল নেতা ইকবাল হাসন বিকচাস, ওয়ালিউল্লাহ, রুবেল, রবিন প্রমুখ।
গৌরীপুরে আমন চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
কমল সরকার,গৌরীপুর।।
ময়মনসিংহের গৌরীপুরে (২২ ডিসেম্বর) থেকে সরকারী ভাবে চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর সূত্র জানা গেছে,উক্ত সংগ্রহ অভিযানে গৌরীপুর উপজেলার ২৫ টি মিলারদের কাছ থেকে ৫শ ৪ মেঃ টন চাল সংগ্রহ করা হবে। সরকারী ভাবে প্রতি কেজি চালের দাম নির্ধারন করা হয়েছে ৩০ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন চালের সঠিক মান পরিক্ষা করে এ অভিযানের উদ্বোধন করেছেন। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহজাহান সিরাজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীলিপ কুমার রায়, ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক এ এক এম নাছির উদ্দিন. উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মিল মালিক ও গৌরীপুর প্রেস কাবের সাবেক সাধারন সম্পাদক ইকবাল হোসেন জুয়েল, গৌরীপুর প্রেস কাবের সাধারন সম্পাদক খাইরুল বাশার, সমাজ সেবক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

গৌরীপুরে ছিনতাইকারীদের আগুনে ১জন দগ্ধ
কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে গৌরীপুর-কেন্দুয়া সড়কের বীরআহাম্মদপুর এলাকায় সিএনজি যাত্রী’র টাকা ছিনতাইয়ের জন্য কৌশলী ছিনতাইকারীদের আগুনে উপজেলার মাওহা ইউনিয়নের নহাটা গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে শাহজাহান (৩৪) গুরুতর অগ্নিদগ্ধসহ ৪ জন যাত্রী আংশিক অগ্নিদগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর অগ্নিদগ্ধের পারিবারিক সুত্র ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, শাহজাহান জমি ক্রয়ের দলিল করার জন্য বেশ কিছু নগদ টাকা সাথে নিয়ে বাসে সিলেট থেকে ময়মনসিংহে নেমে সেখান থেকে সিএনজি করে বাড়ী আসছিল। পথের মাঝে উল্লেখিত স্থানে যাত্রীবেশী র্দুবৃত্তরা সিএনজিতে বসে থাকা শাহজাহানের গায়ের ছাদরে কৌশলে আগুন ধরিয়ে দেয়। সাথে সাথেই শুরু হয় হুড়োহুড়ি । এই ফাঁকে শাহজাহানের কাছে থাকা টাকা নিয়ে চম্পট দেয় র্দুবৃত্তরা । কিন্তু এ সময় তাদের দেয়া আগুনে শাহজাহানের মুখ-চুল ও শরীর মারাত্বকভাবে জ্বলসে যায়। গুরুতর অগ্নিদগ্ধ শাহজাহানকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। গৌরীপুর থানার ওসি মোঃ হামিদুল ইসলাম জানিয়েছেন, এটা কোন নাশকতা নয়। তার ধারনা ছিনতাইয়ের উদ্দেশেই এ আগুনের ঘটনাটি ঘটানো হয়। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে সিএনজিটি আটক করেছে।

শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩
গৌরীপুরে ২১তম জাতীয় টিকা দিবসের উদ্বোধন
কমল সরকার,গৌরীপুর ।।
৩ হাজার ৬শ ৮৬ শিশুকে পোলিও টিকা খাওয়ার লক্ষ্য নিয়ে ময়মনসিংহের গৌরীপুর পৌর প্রশাসনের উদ্যোগে শনিবার (২১ডিসেম্বর) পোলিও মুক্ত ২১তম জাতীয় টিকা দিবসের উদ্বোধন করা হয়েছে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম। টিকা দিবসের উদ্বোধন কালে পৌর মেয়র বলেন সারা দেশের ন্যায় গৌরীপুর উপজেলাকে পোলিও মুক্ত করতে ক্যাম্পিংসহ অন্যান্য বিস্তারিত কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এ লক্ষ্যে পৌরসভার মেডিকেল টিম সার্বক্ষনিক নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এ সময় ভেকসিনেটার ওম্মে জহুরা আক্তর নুর, টিকাদানকারী মিরা রানী দাস,পৌরসভার ভারপ্রাপ্ত এসআই দিলীপ কুমার সরকার, ও পৌর কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে দিবসটি সফল করতে পৌর শহরে অস্থায়ীভাবে ২৪ টি ভেকসিনেটার ক্যাম্প স্থাপন ও সাংবাদিক শামিম খানের নেতৃত্বে যানবাহনের একটি মোবাইল টিম গঠন করা হয়েছে। পৌরসভার ভেকসিনেটার সুপার ভাইজার ওম্মে জহুরা আক্তার নূর জানিয়েছেন উদ্বোধনী দিনে মোবাইলটিমসহ ২৪টি ক্যাম্পে প্রায় দেড় হাজার শিশুকে ইতিমধ্যে পোলিও টিকা খাওয়ানো হয়েছে। তিনি জানান লক্ষ্যমাত্রা পুরন করতে পৌর কর্তৃপক্ষ আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ী বাড়ী খুঁজে শিশুদের পোলিও টিকা খাওয়ানোর ব্যাপক উদ্যোগ গ্রহন করেছেন।

গৌরীপুরে যুবদলের ৩ কর্মী আটক
কমল সরকার,গৌরীপুর।।
ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৩ কর্মীকে আটক করেছে স্থানীয় পুলিশ। আটকৃতরা হলেন মারফত আলী (২৮), শফিকুল ইসলাম (২৩), আফজাল হোসেন (২১)। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, আটকৃকতদের বিরুদ্ধে নিয়মিত মামলা ও রাজনৈতিক সহিংসতার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)