রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৪

গৌরীপুরে সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী নুরুল আমিন খান পাঠানের ১৪ তম মৃত্যু বার্ষিকী পালিত



কমল সরকার,গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কৃতি সন্তান, উপজেলার প্রতিষ্ঠাতা জাপা নেতা ও বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্য উপ-মন্ত্রী নুরুল আমিন খান পাঠান এমপির ( ৭ সেপ্টেম্বর) রোববার  বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে৪তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে  উপলক্ষে মরহুমের একমাত্র ছেলে বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক,জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও গৌরীপুর উপজেলা কৃষক দলের আহবায়ক ফয়সাল আমিন খান ডায়মন্ড এবং তার  পরিবারবর্গের উদ্যোগে দুটি এতিমখানা ও মাদ্রাসার শিশুদের মাঝে খাদ্য বিতরণ, কোরআনখানি ও মিলাদ মাহফিলেন আযোজন করা হয়। এছাড়া  ম্রহুমের প্রতিষ্ঠিত খ্যাতিসম্পন্ন  শিক্ষা প্রতিষ্ঠানুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়সহ তার প্রতিষ্ঠা করে যাওয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক পৃথক ভাবে মরহুমের প্রতিকৃতিতে মাল্যদান, কোনআন খানি, মিলাদ, দোয়া মাহফিল, দরিদ্র ভোজ, স্মৃতিচারন ও আলোচনা সভার আয়োজন করে। উলেস্নখ্য তৎকালীন সময়ের বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন খান পাঠান প্রথমে জাতীয় পার্টি থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হোন। পরবর্তীতে তিনি দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য উপমন্ত্রীর দায়িত্ব পালণ করেন। এ সময়ে তিনি এলাকায় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসা, তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়, শহরবানু উচ্চ বিদ্যালয়, শহরবানু রেজিঃ মহিলা প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি পত্নি বিযোগের কিছুদিন পর  ২০০০ইং সালে’র ৭ সেপ্টেম্বর ভোররাতে ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে উপজেলার ভালুকাস্থ নিজ বাসগৃহে মৃত্যুবরণ করেন।

বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০১৪

সাদা মনের মানুষ হতে চায় তানজু



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহ গৌরীপুর মৎস্য বিভাগের ক্ষেত্র সহকারি মৃত আব্দুল কাদিরের কন্যা ও গৌরীপুর দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন পত্নির ছোটবোন সুমাইয়া আফরিন তানজু সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে মেধার স্বাক্ষর রেখেছে।  তানজুর মা মমতাজ বেগম একজন আদর্শ গৃহিনী। তানজু সাদা মনের মানুষ হতে চায়। সে এসএসসিতে সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫, ৮ম শ্রেণিতে বৃত্তি ও ৫ম শ্রেণিতেও বৃত্তি লাভ করে। তার বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের হাটুলিয়া রঙিনচর গ্রামে। তানজু সকলের দোয়া প্রত্যাশী।

গৌরীপুরে জমিসংক্রান্ত বিরোধে বাড়ী ঘরে হামলা ভাংচুর আহত-১/ হামলার স্বীকার যুবক গ্রেফতার



কমল সরকার,গৌরীপুর ।।
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক প্রতিপক্ষ  অপর প্রতিপক্ষের বাড়ী-ঘরে হামলা চালিয়ে  ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। এ সময় হামলাকারীদের অস্ত্রাঘাতে ১ জন গুরুতর আহত হয়। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাটি ঘটেছে (১৪ আগষ্ট) বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরের পশ্চিম ভালুকা গ্রামে। জানা গেছে, জমি জমা সংক্রামত্ম বিরোধের জের ধরে ল্লেখিত এলাকার ফয়েজ উদ্দিনের ছেলে মজিবুর (৪৫) আঃ গনি (৪০),তাজু (৩৫),মজিবুরের ছেলে রাসেল (২২),রাজিব (১৮),আঃ গনির ছেলে রুবেল (২০) ঘটনার দিন সকালে দেশিয় অস্ত্র নিয়ে মৃত দুলাল শেখের ছেলে হেলাল উদ্দিন (৪০),খোকন (৩০) ও দবির শেখের ছেলে কাদীর শেখের বাড়ী-ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় কাদির শেখ ফেরাতে গেলে তাকে রামদা দিয়ে কুপিয়ে  গুরুতর আহত  করা হয়। আহত কাদির শেখকে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে  ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।  খবর পেয়ে গৌরীপুর থানার এসআই মঈন উদ্দিন ঘটনাস্থলে হামলাকারীদের না পেয়ে হামলার স্বীকার খোকন নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এ গ্রেফতারের ঘটনাটি জনমনে চরম ক্ষোভের সুষ্টি করেছে

বুধবার, ১৩ আগস্ট, ২০১৪

গৌরীপুরে ভোটার প্রনয়ন কার্যক্রম পরিদর্শনে ইসি



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মোঃ জাবেদ আলী।
তিনি উপজেলার রামগোপালপুর ইউনিয়ন পরিষদে ভোটারের ছবি উত্তোলন, নাম ও ঠিকানা, স্বাক্ষর সংগ্রহকালে তা প্রত্যক্ষ করেন। প্রত্যক্ষকালে তিনি নির্ভুল ভোটার তালিকা প্রণয়নে সকলের সহযোগিতা কামনা করেন ও দায়িত্বরত কর্মকর্তাদের নির্ভুল ভোটার তালিকা প্রনয়নে অতি মনোযোগী থাকার নির্দেশ দেন। পরে তিনি উপজেলা সার্ভার স্টেশন পরিদর্শনকালে ভবনের সামনে ঔষুধি বৃক্ষ নিমগাছের চারা রোপন করেন। ময়মনসিংহের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সৈয়দ মোঃ খুরশিদ আনোয়ার, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দুর-রে-শাহওয়াজ, ময়মনসিংহ সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলীমুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাসুম আলী বেগ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সানাউল হক, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশিকুর রহমান সরকার, উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম মুছা, রামগোপালপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম শিকদার, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক ও এনজিও কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০১৪

গৌরীপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও আনন্দ উদ্দীপনায় পবিত্র ঈদ-উল ফিতর উদযাপিত



কমল সরকার,গৌরীপুর ।।
যথাযোগ্য মর্যাদা,ধমীর্য় ভাবগাম্ভীর্য্য ও আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় পবিত্র ঈদু-উল ফিতর উদযাপিত হয়েছে।  সকাল সোয়া ১০টায় উপজেলার  প্রধান জামাত অনুষ্ঠিত হয় স্থানীয় ষ্টেডিয়াম সংলগ্ন পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। এতে ইমামতি করেন  উপজেলার কেলস্না বোকাইনগর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম। উক্ত ঈদগাহ মাঠে ঈদের জামাতে নামাজ আদায় করেন পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান ডাঃ আব্দুল মান্নান, প্যানেল মেয়র নবী নেওয়াজ খান পাঠান,তাতী দল নেতা শাহজাহান কবির হীরা, পৌর কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মচারী, বিভিন্ন সরকারী কর্মকতা ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। সকাল সাড়ে ১০ টায় উপজেলার ২য় বিশাল জামাত অনুষ্ঠিত হয় শহরের ইসলামাবাদ সিনিয়র মাদ্রসা মাঠে। এতে ইমামতি করেন পৌর শহরের বড় মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মোস্তাকিম। এ ছাড়া গৌরীপুর সরকারী কলেজ মসজিদ, দাপুনিয়া কেরামতিয়া মসজিদ, ভালুকা জামে মসজিদ, পাছেরকান্দা জামে মসজিদ, নূরপুর গোলকপুর মাদ্রাসা  ও বোকাইনগর নিজাম উদ্দিন (রাঃ) আউলিয়া’র দরগা’র  ঈদগাহ মাঠসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মসজিদ, ঈদগাহ মাঠ ও উন্মুক্ত প্রান্তরে প্রায় ৩৫ স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। পরে মসুল্লিরা সকল ভেদাভেদ ভুলে একে অপরের সাথে বুক মিলিয়ে সোহার্দ্য সম্প্রীতি প্রকাশ করে ব্যপক আনন্দ-উদ্দীপনায় দিবসটি উদযাপন করে। ঈদ উপলক্ষে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি  সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি ঈদের দিনসহ গত ৫দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানে যোগদানসহ এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন স্থরের মানুষ এবং  দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বুধবার, ১৬ জুলাই, ২০১৪

গৌরীপুরে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন-সমাবেশ



কমল সরকার,গৌরীপুর
ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাবের উদ্যোগে স্থানীয় সাংবাদিকরা বুধবার (১৬ জুলাই) প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও আমাদের সময় প্রতিনিধি মশিউর রহমান কাউসারকে হত্যা করার উদ্দেশ্যে তার উপর গত (৪জুলাই) হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে  গ্রেফতারের দাবিতে স্থানীয় সোনালী ব্যাংক চত্বরে মানববন্ধন-সমাবেশ করা হয়েছে। এতে গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মিন্টু সকল সাংবাদিকদের পক্ষে স্থানীয় থানা পুলিশকে সংশ্লিষ্ট ঘটনায় সম্পৃক্ত সন্ত্রাসীদের গ্রেফতারের ৪৮ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় তিনি বিক্ষোভসহ নানা কর্মসুচী পালনের ঘোষনা দেন। মানব বন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে আন্যান্যদের  মাঝে প্রেসক্লাব সাধারণ সম্পাদক খায়রুল বাসারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি কমল সরকার, বেগ ফারুক আহাম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, ইকবাল হোসেন জুয়েল, আলী হায়দার রবিন, আনোয়ার হোসেন শাহীন, সুবর্ণবাংলার সম্পাদক আজম জহিরুল ইসলাম, সাংবাদিক সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, হুমায়ুন কবীর, কাজী আব্দুল্লাহ আল আমিন, শেখ বিপ্লব, সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক আবু সাঈদ,রির্পোটার্স ক্লাবের সভাপতি মোঃ মজিবুর রহমান, সম্পাদক আরিফ আহাম্মেদ, প্রমুখ। উল্লেখ্য ঘটনার পর সন্ত্রাসীরা  সাংবাদিক কাউসারকে তার মোবাইলে পুনরায় হত্যার হুমকিসহ তারা মটরসাইকেল যোগে শহরে প্রকাশ্যে ঘোরাফেরা করলেও রহস্যজনক কারনে পুলিশ তাদের ধরছে না।

রবিবার, ৬ জুলাই, ২০১৪

গৌরীপুরে দুই-শতাধিক পরিবারের বিশাল অর্থ ভান্ডারের প্রতিক প্রকৃতিজন্মা লটকন ফল



কমল সরকার গৌরীপুর ।।
কৃষির উপর নির্ভরশীল বৃহৎ জনগোষ্টীর এলাকা ময়মনসিংহ জেলার গৌরীপুর  উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ২ শতাধিক পরিবারের বিশাল অর্থভাগ্যে খুলেছে মৌসুমী ফল লটকন বিক্রি করে। কোন প্রকার চাষাবাদ ও পরিচর্যা ছাড়াই প্রকৃতিগতভাবে জন্ম নেয়া পুষ্টিগুনে ভরপুর দেশীয় লটকন ফল (বুবি) বাগানের মালিকরা কয়েক দশক ধরে প্রতি মৌসুমে শুধু লটকন ফল বিক্রি করে ঘরে তুলছেন লাখ লাখ টাকা। এ বছর সমগ্র উপজেলায় ৪০ থেকে ৪৫ হাজার টাকা মেঃ টন দরে লটকন ল বিক্রি করে  বাগান মালিকদের ঘরে উঠবে প্রায় ৪ কোটি টাকা।
কৃষি বিশেষজ্ঞদের মতে,পানি জমে না সেই সব উচু স্থানের ঘন ঝোপ-জঙ্গলে ও বাঁশঝাড়ের নিবির ছায়ায় লটকন ফলের (আঞ্চলিক ভাষায় বুবি) গাছ আপন-আপনি বংশ বিসত্মার করে থাকে। বিশেষ করে পাকা লটকন ভক্ষনকারী নিশাচর পশু ও পাখির বিষ্টা থেকেই বেশী বংশ বিস্তার ঘটে লটকন ফল গাছের। চাষীরা জানিয়েছেন,এর বীজ মাটিতে পড়লেই অতি সহজেই চারা গজিয়ে থাকে। এক কালের চাহিদা বিমূখ লটকন ফল কালের আবর্তে এখন সকলের চাহিদা সম্পন্ন ও ব্যাপক অর্থকরী ফল হিসাবে এলাকায় অত্যাধিক গুরুত্ব বহন করছে। ফলে এখন এর সম্প্রসারণ করতে অনেক চাষীই  নতুন করে লটকন ফলের বাগান সৃষ্টি‘র চেষ্টা  চালাচ্ছে। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের বৃ-বড়বাগ, কিসমত বড়ভাগ,স্বল্প বড়ভাগ,গোবিন্দ নগর, রামজীবনপুর, কাশিমপুর, ইয়ারপুর, অচিন্তপুর ইউনিয়নের খালিজুরী,মখুরিয়া গৌরীপুর সদর ইউনিয়নের কোনাপাড়া, শালিহর, হাটশিরা, মাওহা ইউনিয়নের বীর আহাম্মদপুর, নাহড়া গাগলা,সহনাটি ইউনিয়নের সোনাকান্দি, ঘাটেরকোনা পাছার,লংকাখলা, খান্দার, সিংরাউন্ধ, আমুদপুর রাইশিমূল, ধোপাজাঙ্গালীয়া, ঝলমলা, করমরিয়া, রামগোপালপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামসহ বিচ্ছিন্নভাবে উপজেলার ১০টি ইউনিয়নের ৫০টি গ্রামের  ৮০ হেক্টর  জঙ্গলাকীর্ণ জমিতে ছোট-বড় প্রায় আড়াইশ  লটকন ফলের বাগান রয়েছে। কয়েক দশক ধরে উল্লেখিত গ্রাম গুলোতে লটকন (আঞ্চলিক ভাষায় বুবি) ফল -কৃষি নির্ভর  বিশাল একটি জনগোষ্টির বিভিন্ন ধরনের আর্থিক চাহিদার যোগান দেয়াসহ অনেকের সংসারে এনে দিয়েছে স্বচ্ছলতা, তাদের করেছে অর্থনৈতিক স্বাবলমবী। সরেজমিনে গিয়ে জানা গেছে,একটি লটকন গাছ কোন প্রকার উৎপাদন ব্যায় ও পরিচর্যা ছাড়াই কয়েক দশক ধরে প্রতি মৌসুমে তার মালিককে গড়ে আড়াই থেকে তিন মন লটকন ফল উপহার দিয়ে আসছে। যার বর্তমান এ মৌসুমে বাজার মূল্কমপক্ষে হাজার টাকা। এরকম প্রকৃতিগতভাবে জন্ম নেয়া প্রতি বাগানে ১শ থেকে ১৫শ লটকন গাছ রয়েছে। লটকন ব্যবসায়ী মোঃ জহির মিয়া জানিয়েছে  উপজেলার বোকাইনগর ইউনিয়নের বৃ-বড়ভাগ গ্রামের আপন বাড়ী’র লটকন বাগানের মালিক শহর বেপারী. মোতালেব, শাহজাহান, রুহুল আমিন, নজরম্নল, কাদির, আকতার,বাবুল আরশেদ আলী এ বছর কয়েক লক্ষ টাকায় তাদের লটকন বাগান আগাম বিক্রি করেছেন। উপজেলার গাগলা গ্রামের ফরাজী বাড়ী’র আজিজুল মিয়া, জানমিয়া, জালাল, জহির, হাতেম আলী মিয়া’র ৫ একরের লটকন বাগান বিক্রি হয়েছে ৩ লক্ষ টাকায়। সহানাটী ইউনিয়নের ঘাটেরকোনা, ভাঙ্গুরহাটী গ্রামে মাষ্টার লুৎফর রহমান,মহববর মাষ্টার, হীরা মিয়া’র ৩ একরের লটকন বাগান বিক্রি হয়েছে তিনক্ষ টাকা। কোনাপাড়া গ্রামের নন্দন ও লালমিয়ার ৭টি গাছের লটকন বিক্রি হয়েছে ১৫ হাজার টাকা, হাটশিরার বাবুল মিয়ার ৫টি লটকন গাছ বিক্রি হয়েছে ১৭ হাজার টাকা, হবি মেম্বার ৫টি গাছ বিক্রি করেছেন ১৪ হাজার টাকায়। এমনি ভাবে বেসরকারী হিসেবে উপজেলা’র ছোট-বড় লটকন বাগান আগাম বিক্রি করে মালিকরা ইতিমধ্যেই ঘরে তুলেছেন প্রায় কোটি টাকা’র মত । এক্ষেত্রে  বিনা পরিশ্রম ও মূলধনবিহীন এ মৌসুমী আয় দেশের অন্যান্য ফসলের  উৎপাদন ব্যয় ও আয়ের সাথে কোন অবস্থাতেই তুলনা করা সম্ভব নয় বলে লটকন বাগানের মালিকরা এক বাক্যে মন্তব্য করেছেন। লটকন ফল পাকার অনেক আগে থেকেই দুর-দুরান্ত থেকে লটকন ব্যবসায়ীরা দল বেঁধে লটকন প্রসিদ্ধ গৌরীপুর উপজেলায় আসতে  শুরু করে। ব্যবসায়ীরা লটকন গাছে কুড়ি লটকন দেখেই মালিকের কাছ থেকে আগাম টাকায় লটকন বাগান কিনে নেন  দীর্ঘ সময় পর লটকন পাকা ধরলে তা গাছ থেকে নামিয়ে  দেশের বিভিন্ন স্থানে পাঠাতে শুরু করে ব্যাবসায়ীরা। লটকন ব্যবসায়ীরা জানিয়েছেন এ ফল পরে বাছাই হয়ে ইংল্যান্ড, কাতার, সৌদিআরবসহ নানান দেশে রপ্তানি হয়। এলাকায় সরেজমিনে গেলে লটকন বাগান মালিকরা জানিয়েছেন,তারা প্রতিমৌসুমে লটকন বিক্রির টাকায় মেয়ে’র বিয়ে দেয়াসহ সংসারের  বৃহৎ আর্থিক ব্যয় মিটিয়ে যাচ্ছেন। তারা বলছে, বর্তমান আধুনিক কৃষি প্রযুক্তিতে লটকন চাষ সম্প্রসারিত করা হলে এ অঞ্চলে’র চাষীরা শুধু লটকন ফল বিক্রি করেই বহু বহু গুন আয় হতো। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ জানিয়েছেন, গৌরীপুর কৃষি সম্প্রসারন বিভাগের উদ্যোগে ও  বিদেশী রাষ্ট্রের অর্থায়নে গৌরীপুর  হটিকালচার সেন্টার প্রতিবছর লটকন গাছের  কলম এবং লটকন চারা তৈরী করে সাধারন চাষীদের মাঝে  স্বল্প মুল্যে বিক্রী করছে। তাছাড়া নতুন লটকন বাগান সৃষ্টির উদ্দেশ্যে চাষীদের হাতে-কলমে শিক্ষা দেয়াসহ স্থানীয় কৃষি অফিস থেকে  লটকন চাষীদেরকে  কীটনাশক ছিটানোর জন্য ২টি ফুটপাম্প মেশিন বরাদ্দ দেয়া হয়েছে। এ ছাড়া খড়া মৌসুমে লটকন বাগানে সেচ দেযার  জন্য চাষীদের মাঝে সেচ যন্ত্র সরবরাহ করার উদ্যোগ নেয়া হয়েছে