রবিবার, ৬ জুলাই, ২০১৪

গৌরীপুরের এমপি সমর্থকদের বাড়ী-ঘরে হামলা ভাংচুর ।। সাংবাদিকসহ আহত ৫- পৌর কাউন্সিলর গ্রেফতার



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরে শিক্ষক দিগম্বর ইস্যু পুঁজি করে ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি বিদ্রোহী আওয়ামী লীগের একাংশ গ্রম্নপ আবার পরিস্থিতি সরগরম করে তুলেছে। তারা শুক্রবার বিকাল পৌনে ৬ টার দিকে এমপি’র একামত্ম  সমর্থক নেতা-কর্মীর বাড়ী-ঘর, দোকান-পাটে ব্যপক ভাংচুর ও লুটপাট চালিয়ে ১০-থেকে ১২ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। এ সময় এমপি বিদ্রোহী গ্রম্নপ আমাদের সময় পত্রিকার গৌরীপুর প্রতিনিধি মশিউর রহমান কাউসারকে বেধরক-মারপিট ও ছুরিকাঘাতে আহতসহ অপরাপর আরো ৫ জনকে পিটিয়ে আহত করে। এদের মাঝে গুরম্নতর আহত অবস্থায় সাংবাদিক কাউসারকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল কাদিরকে পুলিশ গ্রেফতার করেছে। এর পূর্বে রাত ১১টা থেকে গভীর রাত পর্যমত্ম সার্টারগান,পিস্তল নিয়ে শহরে মহড়া চালায় এমপি বিদ্রোহীরা। এ তে পৌরশহরে ব্যপক আতংকের সৃষ্টি হয়। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পর পরিস্থিতি কিছুটা শান্তয়ে আসে
জানা গেছে  গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ মুমিনুন্নিসা  সরকারী মহিলা অনার্স কলেজের ইতিহাসের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিনকে এমপি’র ক্যডারবাহিনী কর্তৃক ২২ জুন দিগম্বর ঘটনার বিচারের দাবীতে এমপি বিদ্রোহী আওয়ামী লীগের একাংশ গ্রম্নপ সাধারণ জনগনকে পাশে নিয়ে বিক্ষোভ,মানব বন্ধনসহ নানা কর্মসুচী দিয়ে আন্দোলন করে আসছিল।  তবে এরি মাঝে এ আন্দোলনের শিখা কিছুটা ম্রিয়মান যখন ঠিক সেই মুহুর্তে ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকির এমপি’র বিদ্রোহী গ্রম্নপ অর্ধশতাধিক মটর সাইকেল নিয়ে   (৪জুন) বিকালে এমপির নিজ এলাকা  গৌরীপুর ময়মনসিংহ সড়কের কলতাপাড়া  নামক স্থানে  মহড়া দেয়ার সময় ক্যাপ্টেন সমর্থকরা তাদের উপর হামলা চালানোর চেষ্টা চালালে পুলিশের হস্তক্ষেপ তা ব্যর্থ হয়। সেখান থেকে ফিরে এসে  এমপি বিদ্রোহীরা ইফতারের আগমহুর্তে  এমপি সমর্থক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক  ম ’নুরম্নল ইসলামের  বাড়ী-ঘরে হামলা করে ব্যপক ভাংচুর ও  লুটপাট চালায়। পাশাপাশি সময়ে  হামলাকারীরা মটর সাইকেল যোগে প্রকাশ্যে দেশীয়  অস্ত্র প্রদর্শন করে শোডাউনের মাধ্যমে সাবেক ছাত্রলীগ নেতা সোমনাথ সাহার বাসা, কেন্দ্রীয় যুবলীগ নেতা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সাবেক এপিএস আবু কাউছার চৌধুরী রন্টির বাসা, এমপির ভাতিজা  শাহ রফিকুল ইসলাম দিপুর প্রাইভেট কার ও আ’লীগ নেতা রঞ্জন কুমার সরকারের ফার্নিচারের দোকান  ব্যপক ভাংচুর করে। এ সময় থানার পুলিশ ছিল নিরব দর্শকের ভুমিকায়।  আওয়ামী লীগ নেতা ম নুরম্নল ইসলাম জানিয়েছেন মেয়র গ্রম্নপের ৫০/৬০ জনের একটি সন্ত্রাসীদল তার বাসায় ভাংচুর ও লুটপাট করে ৫ লক্ষধিক টাকারতিসাধন করেছে। সাবেক স্বাস্থ্য মন্ত্রীর এপিএস যুবলীগ নেতা রন্টি জানিয়েছেন সন্ত্রাসীরা তিন রাউন্ড গুলি করে তার বাসায় হামলা চালিয়ে ১টি ৪২ হাজার টাকা মুল্যমানের প্রজেক্টর ও  ২৮ হাজার টাকা মুল্যের ১টি জেনারেটর লুট করে নিয়ে গেছে। আ’লীগ নেতা সোমনাথ জানিয়েছেন সন্ত্রাসীরা তার কাপড়ের দোকান সোমণাথ বস্ত্রালয়ে হামলা ,অগ্নিসংযোগ ও লুটপাট করে ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। এ ব্যপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী শেখ জানিয়ছেন  হামলা ও ভাংচুরের ঘটনায় জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে এদিকে ওইদিন রাত ১০টার দিকে কলতাপাড়া নামক স্থানে কেন্দ্রীয় লীগ উপকমিটির সহ-সম্পাদক কৃষিবিদ সামিউল আলম  লিটন, মুরশেদুজ্জামান সেলিমের গাড়ী বহরে একদল দৃবত্ত হামলা চালিয়েছে বলে জানা গেছে

শুক্রবার, ৪ জুলাই, ২০১৪

গৌরীপুরের কৃতি সন্তান ডঃ এ এফ এম রেজাউল করিম ফকির আর নেই



কমল সরকার,গৌরীপুরঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, গৌরীপুর অচিন্তপুর ইনিয়নের অন্যতম বিদ্যাপীঠ ড এম আর করিম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডঃ এ এফ এম রেজাউল করিম ফকির আরজু (৮৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালেন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে---রাজেউন) মৃত্যুকালে তিনি স্ত্রী ,২ ছেলে-মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা ময়মনসিংহ নাসিরাবাদ স্কুল মাঠে মরহুমের ১ম জানাজার নামাজ  ও বাদ আছর নিজ জন্মস্থান গৌরীপুর এমআর করিম উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাজার নামাজ শেষে তাকে স্কুল সংলগ্ন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ডঃ এ এফ এম রেজাউল করিম ফকিরের মৃত্যুতে  উপজেলা পরিষদ চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভি,অচিন্তপুর ইউপি’র চেয়ারম্যান আব্দুল হাই আহম্মদ আলী, মাওহা ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ কালন, গৌরীপুর পৌর সভার সাবেক মেয়র শফিকুল ইসলাম হবি, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিন্টু, সাবেক সভাপতি কমল সরকার গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

বুধবার, ২ জুলাই, ২০১৪

হ্যাচারী মালিক ও মৎস্য চাষীর সরকারী অনুষ্টান বয়কট ।। গৌরীপুরে পৃথকভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন



কমল সরকার,গৌরীপুর ।।
অন্ন বস্ত্র বাসস্থান,মাছ চাষে সমাধান ’ এ শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তর উদ্যোগে এবং  এলাকার মৎস্য হ্যচারি মালিক-চাষীরা উপজেলা পরিষদের অনুষ্টান বয়কট করে (২জুলাই) বুধবার পৃথকভাবে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের দ্বীপ পুকুরে  মাছের পোনা অবমুক্ত করে এ সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরন । এ উপলক্ষে বর্ণাঢ্য এক শোভাযাত্রা সারা শহর প্রদক্ষিন করে উপজেলা পরিষদে এসে শেষ হয়। পরে স্থানীয় পাবলিক হলে ইউএনও দুর-রে শাহওয়াজ’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা  (অতিরিক্ত দায়িত্ব) দৌলতল্লাহ মুরাদ, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ, প্রমুখ। অপরদিকে গৌরীপুর উপজেলা  সিনিয়র  মৎস্য কর্মকর্তা দৌলত উল্লাহ মুরাদের  বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ নানাবিধ অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে উপজেলার স্বনাম ধন্য,রাস্ট্রীয় পদক প্রাপ্ত হ্যাচারির মালিক ও মৎস্য চাষীরা  উপজেলা পরিষদের অনুষ্টানে যোগদান না করে তারা পৃথকভাবে মৎস্য সপ্তাহ উদযাপন করেছে। এ উপলক্ষে হাচারী মালিক ও মৎস্য চাষীরা পৃথক শোভাযাত্রা  ও আলোচনা সভার আয়োজন করে। শোভাযাত্রা শেষে ঝলক প্রজনন কেন্দ্রের সামনে যুমুনা মুৎস্য প্রজনন কেন্দ্রের পরিচালক আবু সিদ্দিক’র সভাপতিত্বে আলোচণা সভায় বক্তব্য রাখেন ঝলক মৎস্য প্রজনন কেন্ত্রের পরিচালক কুবের প্রসাদ চৌহান,আদি ঝলক প্রজনন কেন্দ্রের পরিচালক মাধব কুমার চৌহান, তহুরা এলাহী মৎস্য প্রজনন কেন্দ্রের পরিচালক উজ্জল বক্স, ঝলক চিংড়ী প্রজনন কেন্দ্রের পরিচালক রনজিত চৌহান, বর্মন হ্যাচারী মালিক যতিন্দ্র চন্দ্র বর্মন, সোনালী মৎস্য প্রজনন কেন্দ্রের পরিচালক অজিত চৌহান, মৎস্য চাষী আবুল কালাম আজাদ প্রমুখ। এ ব্যপারে সিনিয়র মৎস্য কর্মকর্তা দৌলত উহ মুরাদ জানিয়েছেন হ্যচারী মালিক ও চাষীদের যথারিথী দাওয়াত দেয়া হয়েছে। তবে কেন তারা অনুষ্টানে যোগদান করেনি তা তিনি সুস্পষ্ট করে কিছু বলতে পারেননি।

মঙ্গলবার, ১ জুলাই, ২০১৪

গৌরীপুরে ক্ষতিগ্রস্থ প্রান্তিক-ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১ জুলাই) শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ প্রামিত্মক ও ক্ষুদ্র ৬৩০জন চাষীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ  করা হয়েছে।   উপজেলা নির্বাহী কর্মকতা দূর-রে-শাহ্ওয়াজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিতরন অনুষ্ঠানের  উদ্বোধন করেন
এ উপলক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নিলুফা আক্তার, কৃষি সম্পসারণ কর্মকর্তা ফায়জুল ইসলাম ভূইয়া, ডিকেআইবি’র সভাপতি আনিছুর রহমান, সহসহকারী কৃষি কর্মকর্তা রঞ্জন কুমার দে, আব্দুস সাত্তার, মকবুল হোসেন, ফেরদৌস ওয়াহিদ, উবায়দুল্লাহ নুরী, এজিএম গোলাম মোসত্মফা, নুরুন নাহার বেলী, রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, সুমন সরকার, আব্দুল বাছেদ, মোয়াজ্জেম হোসেন, আব্দুল জলিল,ক্ষতিগ্রস্থ কৃষক মাওহার আব্দুল মোতালিব, গিয়াস উদ্দিন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান সিরাজ জানিয়েছেন, গৌরীপুরে  প্রথমবারের মত  চাষ হচ্ছে আফ্রিকান হাইব্রিড্ নেরিকা জাতের ধানের । এ বীজের  ১৫ থেকে-২০দিনের চারা ক্ষেতে রোপন করলে ১১০দিনের মাঝে ফলন পাওয়া যাবে। উপজেলার মাওহা ইউনিয়নে ২৫০,সহনাটী ১৬৫, বোকাইনগরে ৯০, সিধলা ৬০ ও অচিমত্মপুর ইউনিয়নে ৬৫ জন ক্ষতিগ্রস্থ প্রান্তি-ক্ষুদ্র চাষীদের  প্রত্যেকের মাঝে  বিনামুল্যে নেরিকা জাতের ১০ কেজি ধান বীজ, ২০কেজি ডিএপি  সার ও ১০কেজি এমওপি  সার বিতরণ করা হয়।

রবিবার, ২৯ জুন, ২০১৪

গৌরীপুরে জগন্নাথ দেবের রথযাত্রানুষ্ঠান



কমল সরকার,গৌরীপুর ।।
সারা দেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুরে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রানুষ্ঠান  (২৯জুন) রোববার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে। রথ যাত্রা উপলক্ষে গোবিন্দ জিউর মন্দিরে সকাল থেকে জগন্নাথ দেবের পূজার্চনা,শ্রীমদ্ভাগবত পাঠ,হরিনাম সংকীর্তন ও শত শত নারী-পুরুষ ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।  বিকাল সাড়ে ৪ টায় পূজারীগণ মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জগন্নাথ দেবের প্রতিমা রথে স্থাপন করেন।  পরে ঢাক-ঢোল কাশর বাঁজিয়ে ও উলউধ্বনিসহকারে জগন্নাথ দেবের প্রতিমা স্থাপিত রথটি গোবিন্দ জিউর  মন্দির থেকে সম্মিলিত শত শত নারী-পুরুষ, ছোট ছোট ছেলে-মেয়ে, কিশোর-কিশোরীরা শহর দিয়ে টেনে টেনে  বাগান বাড়ী হরিসভা মন্দির প্রাঙ্গনে নিয়ে যায়। সেখানেই রথযাত্রার সমাপ্তি ঘটে। এ উপলক্ষে দুটি  মন্দিরে বসেছিল নারী-পুরুষ ও ছোট ছোট ছেলে মেয়েদের এক বিশাল মিলন মেলা।  উল্লেখ্য জগন্নাথ দেবের রথযাত্রানুষ্ঠানের (২৯জুন) রোববার থেকে  উল্টোরথ যাত্রা অনুষ্ঠান পর্যমত্ম পৌর শহরের কালিপুর হরিসভা মন্দিরে ৯ দিন ব্যাপী  হরিনাম সংকীর্তন, শ্রী মদ্ভাগবত পাঠ ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের আযোজন করা  হয়েছে।

শুক্রবার, ২৭ জুন, ২০১৪

গৌরীপুরে শিক্ষক লাঞ্চিতের ঘটনায় সর্বদলীয় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরের সংসদ সদস্য সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অবঃ) মজিবুর রহমান ফকিরের সন্ত্রাসী বাহীনি কর্তৃক সাবেক উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও মুমিনুন্নিসা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামি ইতিহাসের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন আহাম্মদকে দিগম্বর করার ঘটনার প্রতিবাদ   ও বিচারের দাবীতে (২৭ জুন) শূক্রবার বিকাল সাড়ে ৪ টায় বোকাইনগর নিজাম উদ্দিন (রঃ) আওলীয়া মাজার সংলগ্ন ঈদগা ময়দানে সর্বদলীয় জনতা প্রতিবাদ সমাবেশ করেছে। এ  বিক্ষোভ  সমাবেশ সফল করার লক্ষ্যে সকাল থেকেই বিভিন্ন ইউনিয়ন ও  গ্রাম থেকে মুজিব এমপির বিভিন্ন ব্যাঙ্গ চিত্রের প্লেকারড, কুশপুত্তলিকা, জুতা ঝাড়ু মিছিল নিয়ে শত শত  নারী পুরুষ সমাবেত হতে থাকে। বিকাল সাড়ে ৪টায় সমাবেশ স্থল জনসমুদ্রে পরিণত হলে শুরু হয় মুল সমাবেশ।
সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদু বোকাইনগরীর সভাপতিত্বে  উপজেলা আ,লীগের যুগ্ম সাধারন সম্পাদক ইকবাল হোসেন জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখের উপজেলা আ,লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ,সাধারন সম্পাদক বিধূ ভূষন দাস, সহ-সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী,পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম,উপজেলা বিএনপি‘র যুগ্ম অহবায়ক ও বোকাইনগর ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ,আ,লীগের কেন্দ্রীয় উপকমিটির যুগ্ম সম্পাদক ড.সামিউল আলম লিটন, ফেরদৌস আলম, উপজেলা আ,লীগের সাবেক সভাপতি এড,আবুল কালাম আজাদ, নিযাতিত সাবেক সাধারন সম্পাদক অধ্যপক ফরিদ উদ্দিন আহম্মেদ ,আ,লীগ নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম সরকার, আ’লীগ নেতা জয়নাল আবেদীন, হাফিজ উদ্দিন, ইউনিয়ন আ,লীগের সভাপতি মোসলেম উদ্দিন,  গৌরীপুর সরকারী কলেজের সাবেক ভি পি আব্দুল আওয়াল, হাবিবুল্লাহ,শাহিন, সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম,কামাল হোসেন, ছাত্রলীগ নেতা ইকরাম হোসেন খান মামুন, মোখলেছুর রহমান বাবুল, পৌরসভার প্যানেল মেয়র নবী নেওয়াজ,উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর মোফাজ্জাল হোসেন খান, কাউন্সিলর দেওয়ান সুজন,আঃ কাদির, যুবদল নেতা ফজলুল হক ফকির  প্রমুখ।  প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে কসাই ডাঃ ক্যাপ্টেন মজিবুর রহমান ফকির এমপিকে দল থেকে বহিস্কারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আহবান জানায়।  সমাবেশ শেষে সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি শহরে প্রবেশ মুখে  পুলিশি বাধা উপেক্ষা করে অশ্লীশ্লোগানসহ শহর প্রদক্ষিন করে।

গৌরীপুরে সিভিলে আসামী ধরতে গিয়ে পুলিশ বিপাকে



কমল সরকার,গৌরীপুর ।।
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার সন্ধ্যায় সিভিল পোশাকে আসামী ধরতে গিয়ে সন্ত্রাসী ভেবে জনগনের আটকের মুখে পড়ে ২ পুলিশ কর্মকর্তা ও ৩ কনেষ্টবল। এ ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিনের হিম্মতনগর গ্রামে। প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যায় উল্লেখিত ইউনিয়নের হিম্মত নগর বাজারে গৌরীপুর থানার এস আই তাজউদ্দিন ও এ এস আই চন্দন সিভিল পোশাকে মামলার বাদীকে সংগে নিয়ে  আসামী  মৃত মিয়া বক্সের ছেলে মোঃ মতিউর রহমানকে আটক করে।  এ সময় মতিউর রহমানের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে সন্ত্রাসী মনে করে ২ পুলিশ কর্মকর্তাসহ অপরাপর ৩ পুলিশ কনেষ্টবলকে আটক করে আসামী মতিউর রহমানকে ছিনিয়ে নেয়। আটককৃতরা নিজেদের পুলিশ পরিচয় দিলেও সুস্পষ্ট কোন মামলা ও গ্রেফতারী পরোওয়ানার কোন কাগজ দেখাতে পারেনি তারা। পরে এলাকাবাসী ইউপি চেয়ারম্যান হযরত আলীর সুপারিশে তাদের ছেড়ে দেয়। 
এ ব্যাপারে আসামী মতিউর রহমানের সাথে কথা বলেলে তিনি জানান ঘটনার দিন সন্ধ্যায় রাম দা নিয়ে কয়েক জন সন্ত্রাসী আমায় আটক করলে আমার চিৎকারে এলাকাবাসী দৌড়ে এসে তাদের আটক করে। আটক কৃতরা নিজেদের পুলিশ বলে পরিচয় দিয়ে আমার নামে থানায় নিয়মিত মামলা আছে বলে জানায়। তবে  গ্রেফতারী পরোয়ানা দেখাতে চাইলে তারা কোন কাগজপত্রদি দেখাতে পারেনি। ১ ঘন্টা পর সংশিস্নষ্ট ইউপি চেয়ারম্যান হযরত আলী ঘটনাস্থলে এসে আটককৃত ২ পুলিশ কর্মকর্তাকে সেখান থেকে উদ্ধার করে । ঘটনার শিকার এস আই তাজউদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন গৌরীপুর থানায় দায়েরকৃত  বাদী মাহমুদা আক্তারের মামলার আসামী ধরতে ওই এলাকায় গিয়েছিলাম কিন্তু আমাদের সাথে কোন লোক বা রাম দা ছিলনা।